Skip to main content

"সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো"

 ইন্টার্নশিপের সময় আমি বেতন পেতাম না। তখন বাংলামোটরের ঐদিকে একটা টিউশনি করে চলতাম। মগবাজার ওয়্যারলেসের রাস্তাটা পার হয়ে সোজা হেঁটে যেতাম, ওটাই ছিল আমার নিয়মিত চলাচলের পথ। একদিন কী ভেবে যেন টিউশনিতে গেলাম না। সন্ধ্যার পরে একটা বিকট শব্দ হলো। বাসা থেকে বেরোতেই দেখি দলে দলে মানুষ ওয়্যারলেস গেটের দিকে ছুটে আসছে। এতদিন এই এলাকায় থাকি, এরকম কখনও দেখিনি। শুনলাম মগবাজার আড়ঙ এর অপরপাশে কিছু একটার বিস্ফোরণ হয়েছে, কিসের থেকে হলো তা তখনও অজানা। আহতরা দলে দলে আমাদের হাসপাতালের জরুরী বিভাগে ছুটে আসছে। আমিও ছুটে গেলাম সাহায্য করতে। গিয়ে দেখি সামি, সাবিনা, শ্রেয়াদের অ্যাপ্রন রক্ত আর ঘামে একাকার। Severely injured পেশেন্টদের একদিকে স্টিচ দিচ্ছি, অন্যদিকে ব্যান্ডেজের জন্য দৌঁড়াচ্ছি। এমন সময় একটা দুই বছরের বাচ্চাকে কোলে নিয়ে একজন দৌঁড়ে এলো, সম্পর্কে সে বাচ্চাটির মামা। বোন আর ভাগ্নেকে নিয়ে আড়ঙ এর উল্টোপাশে একটা ফাস্ট ফুডের দোকানে খেতে এসেছিলেন, বোনটা ইতোমধ্যে মারা গেছে, বাচ্চাটাও মৃত। তবুও আশা করে এসেছেন, যদি বাঁচানো যায়। বাচ্চাটার দিকে তাকালাম, দেহে প্রাণ নেই, সারা শরীরে কাচের টুকরো বিঁধে আছে। একটা একটা করে কাচের টুকরো বাচ্চাটার শরীর থেকে বের করলাম। রোগীর ভিড়ে মৃত বাচ্চাটাকে বেশিক্ষণ অবজারভেশন বেডে রাখতে পারলাম না, তখন যাদের বাঁচার সুযোগ আছে তাদের সুযোগ দিতে হবে, এটাই মেডিকেল ইথিক্স৷ রাতে ঘুম হলো না, বারবার বাচ্চাটির মুখ চোখে ভাসছিল। পরেরদিন ডিউটিতে এলাম, সবার মুখে শুধু ঐ দুর্ঘটনার কথার পুনরাবৃত্তি চলছে। আমার অত্যন্ত কাছের এক বন্ধু আমাকে বলে বসলো, "দেখেছো? বিশ্বাস তো করতে চাও না। প্রতিদিন ঐ রাস্তা দিয়েই যাও, কাল যাওনি। কত বড় ফাঁড়া থেকে "উনি" তোমায় বাঁচিয়ে দিলেন, শোকর করো।" কোনো উত্তর দিলাম না। মনে কেবল একটা প্রশ্নই বারবার বাজতে থাকলো - আমাকে বাঁচানোর ক্রেডিট যদি "উনি" নেন, মা সমেত ঐ অবুঝ বাচ্চাটাকে মেরে ফেলার দায়ও "তাঁর" নেয়া উচিৎ, নয় কি?

Comments

Popular posts from this blog

নৈতিকতার পাঠ; পুরস্কারের লোভ নাকি শাস্তির ভয়?

 ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনতে শুনতে বড় হয়েছি - সকল ধর্মই নৈতিকতার কথা বলে, সকল ধর্মই খারাপ কাজ করতে নিষেধ করে। কথা ১০০ ভাগ সত্য। কীভাবে করে? ধর্ম এই নৈতিকতার পাঠ কীভাবে পড়ায়?  প্রায় প্রতিটি ঈশ্বরবাদী ধর্মে জীবনকে দুটো ভাগে ভাগ করা হয় - ১) ইহকাল এবং ২) পরকাল। ব্যাপারটা কিছুটা এইরকম যেন ইহকাল হলো মানুষের পরীক্ষার জায়গা। এখানে মানুষের নানান বিষয়ে বিশেষ করে নৈতিকতার পরীক্ষা হবে (পশুপাখির আবার পরীক্ষা হয় না)। ইহকালের এই পরীক্ষার ফলাফল পাওয়া যাবে পরকালে অর্থাৎ  মৃত্যুর পর। ব্যাপারটা বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে এলেও মোটাদাগে এসব পরীক্ষার ফলাফল হচ্ছে দুটো - স্বর্গ আর নরক, মাঝামাঝি আর কিছু নেই। ভালো কাজ করলে আপনি পাবেন স্বর্গের গ্যারান্টি আর খারাপ কাজ করলে পাবেন নরকের কষাঘাত। আবার  কিছু অপরাধের ফলাফল কিংবা পূণ্যের সুবিধা ইহকালেও পাওয়া যায়। প্রকৃতি নিজেই বিচারক হয়ে নাকি বিচার করে দেয়। এছাড়াও রয়েছে ঈশ্বরকে নানাভাবে খুশি করার উপায়। কিছু কিছু কাজে ঈশ্বর খুশি হন, আবার কিছু কিছু কাজে নারাজ হন। তা যাই হোক, এই বর্ণনা মোটামুটি সব ধর্মেই কমন (বৌদ্ধধর্ম আর জৈনধর্ম বাদে)। একটু খেয়াল কর...

Koch's Postulates; সংক্রামক রোগ গবেষণার নতুন দুয়ার

বিবর্তনতত্ত্ব অনুসারে মানবসভ্যতা সৃষ্টির বহু অাগে সৃষ্টি হয়েছিলো এককোষী ব্যাকটেরিয়া কিংবা অকোষীয় ভাইরাস এবং অন্যান্য জীবাণু। অামাদের অাদি পূর্বপুরুষরাও বিভিন্ন সংক্রামক রোগে অাক্রান্ত হতেন, যার প্রমাণ অামাদের ইমিউন সিস্টেম। মানুষ কিংবা অন্যান্য জীবজন্তুর সৃষ্টির অাদিলগ্ন থেকেই সংক্রামক রোগের যাত্রা শুরু হলেও এর পেছনের কারণটা অামাদের জানা ছিল না। রোগের কারণ উদ্ধারে ছিল মানুষের কিছু থিওরি। রোগ-ব্যাধিকে কেউ ভাবতেন নিজেদের পাপের ফসল, কেউ ভাবতেন ঈশ্বরের অভিশাপ, কেউ ভাবতেন দেবতার রুষ্টতা। এসব প্রতিকারের জন্যও চলতো নানা ধর্মীয় অনুষ্ঠান, অর্ঘ্য, বলি। কলেরা মহামারীর পেছনে ছিল "মিয়াসমা থিওরি"। মিয়াসমা হলো বিভিন্ন বর্জ্য থেকে অাসা দুর্গন্ধযুক্ত বাতাস যা মানুষে কলেরা রোগ সৃষ্টি করে। ষোড়শ শতাব্দীর দিকে অাসে Germ Theory, যেটা পরবর্তী শতকগুলোতে অারো গ্রহণযোগ্যতা পায়। সংক্রামক রোগে এই Germ Theory কে প্রথম যৌক্তিক গ্রহণযোগ্যতা দেন জার্মান চিকিৎসক ডা. হেনরিখ হারম্যান রবার্ট কচ, সংক্ষপে রবার্ট কচ (১৮৪৩-১৯১০)। মহান এই চিকিৎসককে ব্যাক্টেরিওলজির অন্যতম পাইওনিয়ার বলা হয়। তাঁর বিখ্যাত Koch's Po...